শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিল হলো আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।

তিনি জানান, “যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, তাই এই মুহূর্ত থেকে ওই হাসপাতালের আর সেবা দেওয়ার সুযোগ নেই। নতুন রোগী ভর্তি করারও কোনো সুযোগ নেই আর।”

তবে যারা ইতোমধ্যে ওই হাসপাতালে ভর্তি, আইন অনুযায়ী তাদেরও সেখানে সেবা নেওয়ার সুযোগ নেই। কিন্তু মানবিক দিক বিবেচনায় তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন এক্ষেত্রে। ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে লাইসেন্সকৃত হাসপাতালে সরিয়ে নেওয়ার দায়িত্ব এখন হাসপাতালের কর্তৃপক্ষের, জানান তিনি।

তবে বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে “কেউ যদি আমাদের কাছে সাহায্য চায়, মানবিক দিক বিবেচনায় আমরা সহযোগিতা করবো” বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

বাতিল হলো আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স

Update Time : ১০:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬