যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরু করার ঠিক আগে, শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। এই ম্যাচে দুর্দান্ত এক গোল করার পর আলবিসেলেস্তে সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পর মেসি যেভাবে দলের সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, এবার টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি কথা বলেছেন সমর্থকদের সাথে।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৮ বছর বয়সী এই মহাতরকা বলেন,নিজেদের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে এলএমটেন আরও যোগ করেন, বরাবরের মতোই আমরা এবারও ধাপে ধাপে এগোবো। তবে আমাদের ভেতর রয়েছে প্রচণ্ড তাড়না, উত্তেজনা এবং নিজেদের সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাস।মেসি তার বক্তব্যের শেষ অংশে সমর্থকদের আশ্বস্ত করার পাশাপাশি এবং প্রতিপক্ষকে সতর্কবার্তা দেন।
ফুটবলের অনিশ্চয়তার কথা মাথায় রেখে মাঠের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আলবিসেলেস্তে অধিনায়ক আরও যোগ করেন, দিনশেষে লক্ষ্য পূরণ হবে কি হবে না, সেটা পরের বিষয়; কারণ এটাই ফুটবল। তবে এটুকু নিশ্চিত থাকুন— যেকোনো প্রতিপক্ষের জন্যই আমাদের হারানো এবার অসম্ভব কঠিন হবে, কারণ আমরা অত্যন্ত লড়াকু এবং প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি দল।
আইসল্যান্ডের বিপক্ষে এই দাপুটে জয়ের পর অধিনায়কের এমন আত্মবিশ্বাসী বার্তা নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের মনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
নিজস্ব প্রতিবেদক 




















