শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর দিনেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আর কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্বকাপের। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৩ জুন রাতে। তবে ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে সেলেসাও শিবিরে বড় ধরনের দুশ্চিন্তার খবর- প্রথম ম্যাচেই নয়, পুরো গ্রুপ পর্বের শুরুতেই মাঠে নামা নিয়ে অনিশ্চয়তায় আছেন দলের তারকা নেইমার জুনিয়র।

ফরাসি গণমাধ্যম ‘ফুটমেরকাতো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেইমার এখনও দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। চোট থেকে তার পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়া আগের চেয়ে জটিল হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে ঘরোয়া লিগের ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিম জানায়, তার সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

বর্তমানে ব্রাজিল দল নিউ জার্সিতে অনুশীলন করলেও নেইমার এখনো মূল দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তিনি আলাদাভাবে জিম ও সাইক্লিংয়ের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

রিপোর্ট অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়।

ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এবার বড় প্রত্যাশা নিয়ে নেইমারকে দলে রেখেছিলেন। নেইমার নিজেও তার এই চতুর্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন। তবে তার অনুপস্থিতি শুরুর ম্যাচে দলের কৌশলে বড় পরিবর্তন আনতে পারে।

তবে দলীয় সূত্রে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রথম ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরতে পারেন নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

বিশ্বকাপ শুরুর দিনেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ

Update Time : ১০:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬