শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

কেরানীগঞ্জ প্রতিনিধি আনায়া ইসলাম

ঢাকার কেরানীগঞ্জে রাইজিংবিডির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শিপন উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক শিপন উদ্দিনসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ত্রাসীরা হলেন, ফিরোজ উদ্দিন দিপু, ফরিদ ও আবু বক্কর সিদ্দিক বাবু।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় তাঁর মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সাংবাদিক শিপন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

Update Time : ০৪:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬