রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-মিশরের শেষ ষোলোর ম্যাচটি ঢাবির নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখানো হবে না।

মেগা স্ক্রিনিংয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাথলেট স্পোর্টস গিয়ার’ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া, টানা বৃষ্টিপাতের কারণে মাঠে পানি জমে যাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ নির্ধারিত ম্যাচের লাইভ স্ক্রিনিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের কাছে দর্শকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবহাওয়াজনিত এই অনিবার্য পরিস্থিতির কারণে আজকের খেলা প্রদর্শন করতে না পারায় অ্যাথলেট কর্তৃপক্ষ সকল ফুটবলপ্রেমী, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে।

পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য অফিসিয়াল প্ল্যাটফর্মে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাথলেট স্পোর্টস গিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনার ম্যাচ

Update Time : ১০:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬