রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের চড়া দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকা, ডিমের ডজন ১৩০ থেকে ১৫০ টাকা এবং অধিকাংশ মাছ ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সোনালি মুরগি ৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা এবং গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
মাছের মধ্যে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৫০০ টাকা।
রায়ের বাজারের ক্রেতা রাজিব বলেন, আড়াইশ টাকার নিচে ভালো মাছ পাওয়া যাচ্ছে না। আয় না বাড়লেও প্রতিনিয়ত বাড়ছে বাজার খরচ। এ অবস্থায় মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিক্রেতারা বলছেন, কয়েক দিন ধরে মাছ-মুরগির দামে বড় পরিবর্তন হয়নি। তবে ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের চড়া দামে প্রতিদিনই বাড়ছে তাদের ব্যয়ের চাপ।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাছ-মুরগি-ডিমের চড়া দামে নাকাল ক্রেতারা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ৭০ Time View
Tag :
জনপ্রিয়













