বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পরদিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হলো তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেন। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি।

গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গতকাল শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি এরই মধ্যে জানিয়েছেন, সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকলেও তিনি চেষ্টা করবেন আগের মতোই মানুষের পাশে থাকতে, চেষ্টা করবেন গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

Update Time : ১১:১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬