শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট ব্রুকলিনের রকওয়ে পার্কওয়ে এলাকায় একটি ফ্রাই চিকেনের দোকানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা নামের ওই দোকানে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে সময় দোকানে কর্মরত ছিলেন দুই বাংলাদেশি। তাদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে, গুলিতে গুরুতর আহত হন আরেক বাংলাদেশি কর্মী রাজু। তার বুকে গুলি লাগে। পুলিশ তাকে দ্রুত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।

নিহত রাজু প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকায় বলে জানা গেছে।

মর্মান্তিক এই ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনেরা রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

Update Time : ০২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬