ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। চলমান ফুটবল আসরের প্রতিটি ম্যাচ তিনি আগ্রহভরে উপভোগ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করছেন।
মাঝেমধ্যে প্রতিপক্ষ দলকে হালকা খোঁচা দিতেও দেখা গেছে তাকে। তবে এবার যেন সেই চেনা ধারার বাইরে গিয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন এই অভিনেত্রী।
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে যখন ভক্তদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বর্ষার একটি ফেসবুক স্ট্যাটাস সবার দৃষ্টি কেড়েছে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘খোঁজ- দ্য সার্চ’ খ্যাত এই অভিনেত্রী লিখেছেন,
“আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।”
নিজস্ব প্রতিবেদক 















