শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর পেলেন ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের চিকিৎসায় মিলেছে স্বস্তির খবর। দীর্ঘ দেড় বছর যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন তিনি।

পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ঢাকায় ১০ দিন সময় কাটিয়ে এবং গ্রামের বাড়িতে পূর্বপুরুষদের কবর জিয়ারত শেষে ১২ আগস্ট তিনি পুনরায় চিকিৎসার জন্য লন্ডনে ফিরে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিশক্তি লোপ পাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক চিকিৎসক ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান। 

চিকিৎসকের ভাষ্যমতে, ইলিয়াস কাঞ্চনের স্মৃতিশক্তি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তিনি পুরোপুরি সচেতন। তবে টিউমারের অবস্থানের কারণে তার কথা বলার সমন্বয়ে কিছুটা জটিলতা (কো-অর্ডিনেশন অব স্পিচ) তৈরি হয়েছে। তিনি বর্তমানে স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করছেন।

চিকিৎসা সংক্রান্ত সবচেয়ে স্বস্তিদায়ক তথ্য এসেছে তার সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্টে। দেশে ফেরার কিছুদিন আগে লন্ডনে করা সেই রিপোর্টে দেখা গেছে, টিউমারটি নতুন করে বৃদ্ধি পায়নি।

দীর্ঘমেয়াদি এই চিকিৎসার অংশ হিসেবে ইতিমধ্যে তিনি অস্ত্রোপচারসহ প্রায় শতাধিক কেমোথেরাপি ও ওরাল থেরাপি গ্রহণ করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধ ও কেমোথেরাপির ইতিবাচক প্রভাবের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আপাতত নতুন কোনো আক্রমণাত্মক চিকিৎসার প্রয়োজন পড়ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

সুখবর পেলেন ইলিয়াস কাঞ্চন

Update Time : ০৬:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬