বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কার্টেন রেইজার বা সফর-পূর্ব গণমাধ্যম ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ওইদিন বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএনক্লস ভবনের কনফারেন্স রুমে এ ব্রিফিং হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার (১৮ জুন) এক আমন্ত্রণপত্রের বরাত দিয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন দিক, সফরের উদ্দেশ্য, সম্ভাব্য কর্মসূচি, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় এবং প্রত্যাশিত অর্জন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সফরপূর্ব এই কার্টেন রেইজারে সফরের বিস্তারিত কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬