বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
https://bdpulsenews24.com/wp-content/uploads/2026/05/sa_127.1780075347-2.jpg

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ না হলে শাস্তি : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪৫ Time View
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ‘সিইও’, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে প্রত্যাহারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে চলছে কি না, তা সরেজমিনে যাচাই করতে নিজেই মাঠে নামেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন।
পরিদর্শনকালে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় কোরবানির ঈদের বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা প্রধান সড়কে পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনায় এমন চরম গাফিলতি স্বচক্ষে প্রত্যক্ষ করার পর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া এই দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। সরকারের উপসচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পর এবার দুই সিটির শীর্ষ তিন কর্মকর্তার ওপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার বর্জ্য ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এই কঠোর আলটিমেটাম দেওয়া হলো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

https://bdpulsenews24.com/wp-content/uploads/2026/05/sa_127.1780075347-2.jpg

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ না হলে শাস্তি : প্রধানমন্ত্রী

Update Time : ০২:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬