বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আজও ফাঁকা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৩৭ Time View

সারাদেশে ঈদুল আজহার ছুটি চলছে। এসময়ে রাজধানী ঢাকাও অনেকটাই ফাঁকা। সড়কে নেই যানবাহনের চাপ। অফিস-আদালতে নেই কর্মচাঞ্চল্য। ঈদ ঘিরে টানা ৭ দিনের ছুটিতে থাকা ঢাকার সবখানে এখনো অলস সময় কাটছে।

সরেজমিনে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে চিত্র দেখা গেছে, অন্য সময়ের তুলনায় মানুষের উপস্থিতি অনেক কম। প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ সীমিত। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম।

ফলে ব্যস্ত নগরীর চিরচেনা যানজট, মানুষের ভিড় আর কোলাহল যেন সাময়িকভাবে হারিয়ে গেছে। সড়কে যানবাহনের চাপ কম, অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই চোখে পড়ছে স্বস্তির পরিবেশ।

তবে ফাঁকা ঢাকায় যাত্রী সংকটের কথা বলছেন গণপরিবহন শ্রমিকেরা। মিরপুর রুটে চলাচলকারী পরিস্থান পরিবহনের চালকের সহকারী মিজান বলেন, মানুষের এখনোও ঈদ শেষ হয়নি। সবাই এখনো গ্রামে। রাস্তায় যাত্রী নেই। আজ ৩-৪ দিন রাস্তায় কোনো যাত্রী নেই। একবারও ফুল ট্রিপ হয়নি।গুলশান-বাড্ডা রুটে চলাচলকারী আলিফ পরিবহনের চালকের সহকারী বলেন, সাধারণ সময় যে পরিমাণ যাত্রী
থাকে, এখন তার চার ভাগের এক ভাগও নেই। গাড়িতে সিট সবসময় খালিই থাকছে।

পরিবহন শ্রমিকেরা বলছেন, ছুটি শেষ হওয়ার পর চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে কর্মব্যস্ততা ফিরতে শুরু করবে।

এদিকে, গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে তাদের অনেকেই এখনো ঢাকার বাইরে অবস্থান করায় রাজধানীজুড়ে এখনো নীরবতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

ঢাকা আজও ফাঁকা

Update Time : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬