শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন পর্দা ওঠবে টুর্নামেন্টের। এর আগে বাকি আছে মাত্র দুই দিন। অল্প এই সময়ে দলগুলো এখন ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। বিশ্বকাপের মুলমঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখোনে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ আইসল্যান্ড। আলবিসেলেস্তেদের এই ম্যাচটি বাংলাদেশের অফিসিয়ালি সম্প্রচার করবে কারা, সেটি সম্পর্কে জানা যায়নি। তবে আনঅফিসিয়াল অ্যাপ স্পোর্টজিফাই-এ দেখা যাবে ম্যাচটি।

বিশ্বকাপের আগে চোটের থাবায় পড়েছিল আর্জেন্টিনা শিবির। বেশ কয়েকজন ফুটবলার চোট থেকে সেরে ওঠার অপেক্ষায় ছিলেন। আলবিসেলেস্তে সমর্থকদের জন্য সুখবর হলো এই ম্যাচে চোটে পড়া প্রায় সব ফুটবলারকেই পাচ্ছেন কোচ স্কালোনি। বিশেষ করে দলের প্রাণভোমড়া লিওনেল মেসি ফিরছেন এই ম্যাচ দিয়ে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি বুধবার খেলছে। তবে সে কতক্ষণ মাঠে থাকবে বা কত মিনিট খেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকের অনুশীলনের পর তার শারীরিক অবস্থা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যাতে কোনোভাবেই কোনো ঝুঁকি না নেওয়া হয়। তবে সে যে খেলছে, তা নিশ্চিত।’

শুধু মেসিই নন, আর্জেন্টিনা শিবিরে চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল—তারা সবাই আইসল্যান্ড ম্যাচের জন্য পুরোপুরি তৈরি।

বিশ্বকাপের আগে মূলত চূড়ান্ত স্কোয়াড খুঁজে নেওয়া এবং বেঞ্চের শক্তি পরীক্ষার করার লক্ষ্য কোচদের। চোটে পড়া ফুটবলাররা ফিরে আসায় আলবিসেলেস্কে বসের সেই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ হবে।

এর আগে একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর আইসল্যান্ড। সেই দেখায় জয়ের দেখা পায়নি কোনো দলই। অর্থাৎ ম্যাচটি ড্র হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

Update Time : ১০:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬