সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষ হলেও মেসিকে বিশেষ সম্মাননা দেবে কেপ ভার্দে

বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। নকআউটে তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে নিয়ে একদমই ছাড় দিয়ে কথা বলছে না কেপ ভার্দে। তবে আর্জেন্টাইন মহাতারকা মেসির প্রতি তাদের সম্মান বিশেষভাবে নজর কাড়ার মতো।

বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচের আগে প্রতিপক্ষের খেলোয়াড় মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কেপ ভার্দের হোসে মারিয়া নেভেস। শুধু তাই নয়, প্রতিপক্ষ হলেও মেসিকে এই ম্যাচ শেষে বিশেষ সম্মাননা দেবে কেপ ভার্দে, এমনটাও জানান নেভেস।

তিনি বলেন, ‘আমরা মেসিকে কেপ ভার্দের ১০ নম্বর জার্সি দেব। তাতে মেসির নাম লেখা থাকবে। ও বিশ্বের সেরা ফুটবলার। তাই ওকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছি আমরা।’
 
নেভেস আরও বলেন, ‘মেসি দুর্দান্ত ফুটবলার। কেপ ভার্দের সবাই ওকে খুব সম্মান করে। আমাদের কাছে ও-ই বিশ্বের সেরা ফুটবলার। ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর বিপক্ষে খেলতে নামা আমাদের কাছে গর্বের।’  
 
সম্মান করলেও মেসিদের বিপক্ষে নিজেদের সেরাটা দেবে কেপ ভার্দে। এ বিষয়ে দেশটির গোলরক্ষক ভোজিনহো বলেন, ‘আমরা এখানে ড্র করতে আসিনি। জিততে এসেছি। আমরা জানতাম সেটা সহজ হবে না। সৌদি আরবের বিরুদ্ধেও জেতার চেষ্টাই করেছি। পারিনি। কিন্তু পরের ম্যাচেও যে পারব না, তার নিশ্চয়তা নেই। আমরা জেতার জন্যই নামব।’
 
তবে প্রতিপক্ষের বিশ্বসেরা তারকার জন্য সম্মানের বিষয়টি এড়িয়ে যাননি কেপ ভার্দে গোলরক্ষক। তিনি বলেন, ‘আমরা কেউ ভাবিনি এতটা এগোব। কিন্তু আমরা জানতাম, আমাদের ক্ষমতা আছে। অনেকে ভেবেছিলেন, আমরা একটা ম্যাচও জিততে পারব না। হয়তো জিততে পারিনি। কিন্তু হারিওনি। এ বার সামনে আর্জেন্টিনা। ওদের বিরুদ্ধে খেলা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন।’  
 
ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এখন দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে কেপ ভার্দে ৬৪ নম্বরে। তবে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে কেপ ভার্দে। আর সে কারণেই দলটিকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

প্রতিপক্ষ হলেও মেসিকে বিশেষ সম্মাননা দেবে কেপ ভার্দে

Update Time : ১২:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬