বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ চলাকালে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফুটবল বিশ্বকাপের খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্বকাপ খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত যে কোনো সময় পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেখানে খেলা দেখতে আসেন অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

বিশ্বকাপ চলাকালে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

Update Time : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬