শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে নাহিদের সুখবর

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে টাইগাররা। দলের জয়ে অবদান রেখে সুখবর পেলেন তরুণ পেসার নাহিদ রানা।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাতে অগ্রণি ভূমিকা রাখেন নাহিদ রান। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি। অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন নাহিদ।

আজ বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে নাহিদ রানা এখন ২৪ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তার চেয়ে এগিয়ে আছেন শুধু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই অষ্টম স্থান ধরে রেখেছেন তিনি।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া এই জয় ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও এসেছে বাংলাদেশের দুই ক্রিকেটারের উন্নতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ইনিংসের ভিত গড়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে। ওই ম্যাচে তিনি ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

তানজিদ হাসান তামিমের উন্নতিটা আরও বড়। অর্ধশতক করা এই ওপেনার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে নাহিদের সুখবর

Update Time : ১২:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬