সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

২০০৯ সাল। এদুর গুডইয়নসেন তখন বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ। এবার ১৭ বছর সামনে যাওয়া যাক, ২০২৬ সাল। এদুর গুডইয়নসেনের ছেলে ডানিয়েল গুডইয়নসেন লিওনেল মেসির প্রতিপক্ষ।

এদুর গুডইয়নসেনের জাতীয়তা আইসল্যান্ড। আজ এই দলটির বিপক্ষেই মেসির আর্জেন্টিনা বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে। যেখানে স্ক্যালোনির শিষ্যরা তুলে নিয়েছে ৩-০ গোলের সহজ জয়। এই ম্যাচে আইসল্যান্ডের হয়ে খেলেছেন ডানিয়েল গুডইয়নসেন। মেসির সঙ্গে তার পুনঃপরিচয়পর্বের মুহূর্তটা আগ্রহ জাগানিয়া।ম্যাচ শেষে গুডইয়নসেন নিজের পরিচয় দিয়ে মেসিকে বলেন, ‘হাই, আপনি আমার বাবার সঙ্গে খেলেছিলেন।’ দুজনের আগে দেখা হয়েছিল, যখন গুডইয়নসেন খুবই ছোট ছিলেন। পরে মেসি জানান, এই পরিচয়ে তিনি কিছুটা বিস্মিত হয়েছিলেন।

মেসি সাংবাদিকদের বলেন, ‘সে আমাকে বলল, ‘‘আপনি কি মনে করতে পারছেন আমি কে?’’ তখন আমি অবাক হয়েছিলাম। সত্যি বলতে, আমার মনে ছিল না, কারণ সে তখন খুবই ছোট ছিল।’

তাদের ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। গুডইয়নসেনের সঙ্গে কথা বলতে বলতে মেসিকে চমকে উঠতে দেখা যায়। দুজন কিছুক্ষণ কথা বলেন, আলিঙ্গন করেন এবং করমর্দন করেন।

ডানিয়েল গুডইয়নসেন বার্সেলোনার একাডেমি থেকে উঠে এসেছেন। পরে তিনি মালমোর হয়ে খেলতে সুইডেনে যান। তার বাবা এদুর ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেন। ওই সময়ে তিনি ক্লাবটির হয়ে ১১৪টি ম্যাচ খেলে ১৯ গোল করেন। আইসল্যান্ডের হয়ে ৮৮ ম্যাচ খেলে করেন ২৬ গোল।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

Update Time : ১১:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬