আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আকদ অনুষ্ঠান শেষে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন নূরুল ইসলাম বুলবুল এমপিসহ দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলাদাভাবে বিয়ের অতিথিদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ ডাকসু নেতারা।
জানা গেছে, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আনিকা পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।
Reporter Name 















