বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

দুই মাস পর নতুন সিনেমার জোয়ার ফিরতে শুরু করেছে দেশের প্রেক্ষাগৃহে। কোরবানির ঈদের পর দীর্ঘ বিরতির পর গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মাস্তুল’ ও ‘বাপজান’। সেই ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’।

কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের এ সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. শাহ আলম। দীর্ঘদিন পর পারিবারিক আবহের একটি সিনেমা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, “পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের ছবিই দর্শক বেশি দেখতেন। কিন্তু গত কয়েক বছরে মারপিটের নামে পর্দায় ভায়োলেন্সই বেশি দেখানো হচ্ছে। এটা সমাজের জন্যও ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, দর্শক ভালো গল্পের সিনেমা দেখতে চান। তাই আশা করছি, নির্মাতারা আবার নব্বইয়ের দশকের মতো পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।”

প্রযোজক মো. শাহ আলমের প্রত্যাশা, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা মুক্তির ধারায় ছবিটি প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

Update Time : ০১:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬