ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকার নিচে চাপা পড়ে দুলাল (২৫) নামে এক হেলপার নিহিত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি ব্রেক ফেল করলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনের যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে দায়িত্ব পালন করতেন।
এদিকে, এ ঘটনায় পর কিছু সময়ের জন্য ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বন্ধ থাকে টোল আদায়।
পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
Reporter Name 






















