শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোয় ইবোলা ভাইরাসে ৬৫ জনের প্রাণহানি

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫০ Time View

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ‘আফ্রিকা সিডিসি’ জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

শুক্রবার এক বিবৃতিতে আফ্রিকা সিডিসি জানায়, মূলত স্বর্ণ খনিসমৃদ্ধ মোঙ্গওয়ালু এবং রওয়ামপারা শহরে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকছে তারা। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল ১৯৭৬ সালে এই কঙ্গোতেই। ধারণা করা হয়, বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

কঙ্গোয় ইবোলা ভাইরাসে ৬৫ জনের প্রাণহানি

Update Time : ১০:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬