6:03 am, Tuesday, 12 May 2026

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক মার্কিন নাগরিকই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনাগুলো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি নতুন জরিপে দেখা গেছে, বহু মার্কিনি মনে করেন এসব হামলার ঘটনা আসলে ‘সাজানো’ ছিল।

সোমবার (১১ মে) প্রকাশিত এক জরিপ অনুযায়ী, প্রায় প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন মনে করেন, গত এপ্রিলে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস জরিপে রাজনৈতিক বিভাজনের বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে। সেখানে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে প্রায় প্রতি তিনজনের একজন বিশ্বাস করেন ঘটনাটি সাজানো ছিল। বিপরীতে রিপাবলিকানদের মধ্যে এই হার ছিল প্রায় প্রতি আটজনের একজন।

অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড সোমবার (১১ মে) এই জরিপ প্রকাশ করে।

ডিনারে ঘটে যাওয়া গুলির ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল।জরিপে আরও দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা তুলনামূলক বেশি।

কী হয়েছিল ওই ঘটনায়

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযুক্ত বন্দুকধারী কোল টোমাস অ্যালেনের বিরুদ্ধে চারটি গুরুতর অপরাধের অভিযোগ গঠন করে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে ঘটে যাওয়া ওই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন জনসমর্থন আদায় ও রিপাবলিকান পার্টির পক্ষে সহানুভূতি তৈরির জন্য ঘটনাটি সাজিয়েছিল। একই সঙ্গে হোয়াইট হাউজে পরিকল্পিত নতুন বলরুম প্রকল্পের সমর্থন তৈরির উদ্দেশ্যও ছিল বলে দাবি করা হয়।

জরিপে যা উঠে এসেছে

নিউজগার্ডের জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ২৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন ওয়াশিংটন হিলটনের ঘটনাটি ভুয়া ছিল। অন্যদিকে, ৪৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ঘটনাটিকে বাস্তব বলে মনে করেন। আরও ৩২ শতাংশ জানিয়েছেন, তারা এ বিষয়ে নিশ্চিত নন।
১ হাজার মার্কিন প্রাপ্তবয়স্ককে নিয়ে জরিপটি পরিচালনা করে ইউগভ। জরিপের সময়কাল ছিল ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত।

নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, মানুষ এখন সরকার ও গণমাধ্যম- দুটোকেই সন্দেহ করে। এটি খুবই তাৎপর্যপূর্ণ। তার মতে, এই ফলাফল যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সরকার ও সংবাদমাধ্যম নিয়ে বাড়তে থাকা অবিশ্বাসের প্রতিফলন।

তিনি বলেন, রাজনৈতিক বর্ণালির সব দিকের মানুষই এখন এই প্রশাসন ও গণমাধ্যম- উভয়ের প্রতিই অবিশ্বাসী হয়ে উঠছে। তবে একই সঙ্গে মানুষ অনলাইনে পাওয়া যাচাইবিহীন তথ্যকে সহজে বিশ্বাস করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক মার্কিন নাগরিকই

Update Time : 06:23:59 pm, Monday, 11 May 2026