বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে তরুণ আটকা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৮১ Time View

কুমিল্লা নগরীর আদালত সংলগ্ন এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকা পড়েছেন এক তরুণ। তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে এবং বাকি অংশ ভেতরে আটকা পড়ে।

এর আগে, রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্ব পাশের একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আটকা পড়া তরুণ মো: মারজান হোসেন জিহাদ (২২) নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।

ভবনটির মালিক মোহাম্মদ আলী বলেন, ওই ভবনের নিচতলায় একটি ভাড়াটে পরিবার বসবাস করেন, সেই বাসায় চুরি করতে গিয়ে জিহাদ আটকা পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে জিহাদ আটকে আছেন। জিহাদ বের হওয়ার জন্য চেষ্টা করছেন। উৎসুক মানুষ তাকে দেখছেন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করেন।

প্রত্যক্ষদর্শী আবদুল খালেক জানান, রোববার দুপুরে ওই বাসায় চিৎকার শুনে তারা গিয়ে দেখেন এক যুবক গ্রিলের ফাঁকে আটকে আছেন। তিনি চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিলেন। তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সোমবার রাতে জানান, আটকা পড়া যুবককে উদ্ধার করা হয়েছে। পরে, ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে তরুণ আটকা

Update Time : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬