কুমিল্লায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তারকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে।
রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই
সঙ্গে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ নভেম্বর মো. রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার সরকারের নতুন প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে সিলেটে ব
দলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ রোজী আক্তার।
অনলাইন ডেস্ক 
























