শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি

  • Reporter Name
  • Update Time : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৯ Time View

ইতিহাস গড়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। প্রায় সাত দশক পর প্রথমবার রাজ্যটিতে ডিএমকে বা এআইএডিএমকের বাইরে অন্য কোনও দল সরকার গঠন করল। বিজয়ের এমন জয়ের পর তার সম্পত্তি নিয়ে আলোচনা চলছে। সিনেমা জগতের এই হিরো বিপুল সম্পত্তির মালিক।

বিজয়ের মোট সম্পত্তি

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনি হলফনামায় বিজয়ের মোট সম্পত্তির দেখানো হয়েছে ৬২৪ কোটি টাকার। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০৪ কোটি টাকা। তার কোনও ঋণ নেই।

সেভিংস অ্যাকাউন্ট

বিজয়ের সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল—একটি সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা ২১৩ কোটি টাকারও বেশি অর্থ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সালিগ্রামাম শাখার এই অ্যাকাউন্টেই তার মোট অস্থাবর সম্পদের বড় অংশ রাখা আছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তার মোট আয় ছিল ১৮৪.৫৩ কোটি টাকা।

ফিক্সড ডিপোজিট

বিজয় বিভিন্ন ব্যাংকে মোট ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রেখেছেন। এরমাঝে অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাংকে ২৫ কোটি টাকা, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি টাকা, স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়ায় ১৫ কোটি টাকা। তার লিক্যুইড সম্পদের বড় অংশই ব্যাংক ডিপোজিটে রাখা।

শেয়ার বাজারে অর্থ প্রায় নেই

বিজয়ের শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত সীমিত। তার মোট ইক্যুইটি লগ্নির পরিমাণ ২০ লক্ষ টাকারও কম। জয়া নগর প্রপার্টি প্রাইভেট লিমিটেডে শেয়ার ১৯.৬৯ লক্ষ টাকা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে শেয়ার ৯,৬০০ টাকা এবং সান পেপার মিল লিমিটেডের শেয়ার ২৫,০০০ ভারতীয় রুপি।

চেন্নাই জুড়ে বিপুল রিয়েল এস্টেট

বিজয়ের স্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ২২০ কোটি টাকা। ১০টি আবাসিক সম্পত্তি প্রায় ১১৫ কোটি টাকা, বাণিজ্যিক সম্পত্তি প্রায় ৮২.৮ কোটি টাকা, অনাবাদি জমি প্রায় ২২ কোটি টাকা এবং কোডাইকানালের ভাট্টাপাট্টি গ্রামে কৃষিজমি ২০ লাখ টাকা।

গাড়ির কালেকশন

বিজয়ের নামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০২৪ টয়োটা লেক্সাস ৩৫০— ৩.০১ কোটি টাকা, ২০২৪ বিএমডব্লিউ ১৭— ২ কোটি টাকা, ২০২৪ টয়োটা ভেলফায়ার— ১.৬৩ কোটি টাকা, ২০২০ বিএমডব্লিউ ৫৩০— ৮০.৫ লাখ টাকা, ২০২৪ মারুতি সুইফ্ট— ৫.৩৫ লাখ টাকা এবং ২০২৫ টিভিএস এক্সএল সুপার— ৬৭,৪০০ টাকা।

স্বর্ণ, রুপা ও পারিবারিক ঋণ

বিজয়ের কাছে ৮৮৩ গ্রাম স্বর্ণ ও রুপার সামগ্রী রয়েছে, যার মোট মূল্য প্রায় ১.২ কোটি টাকা। এ ছাড়া পরিবারের সদস্যদেরও ঋণ দিয়েছেন তিনি। স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২.৬ কোটি টাকা, জেসন সঞ্জয়কে ৮.৭৮ লাখ টাকা এবং দিব্যা সাশাকে ৪.৬ লাখ টাকা।

বিজয়ের আয়ের উৎস হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে অভিনয় ও অন্যান্য পেশাগত আয়, ব্যাংকের সুদ এবং ভাড়া থেকে প্রাপ্ত টাকা। নগদ, ফিক্সড ডিপোজিট এবং সম্পত্তি নির্ভর এই রক্ষণশীল বিনিয়োগ কৌশলই তাকে দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। থালাপতি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি

Update Time : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬