পশ্চিমবঙ্গে ইতিহাস গড়লো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূল কংগ্রেসের দুর্গের পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। দখলে নিয়েছে ২০৬টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৮। অন্যদিকে, বিদায়ী শাসক দলের মন্ত্রিসভার অনেক তারকা প্রার্থী হেরেছেন। এমনকি দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন। তেমনি হেরেছেন বিজেপির অনেক তারকা প্রার্থীও।
একনজরে দেখে নেবো তারকা প্রার্থীদের ফলাফল
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের কাছে হেরেছেন ১৬ হাজার ৯৫৬ ভোটে। ২০২৪ সালে উপনির্বাচনে জিতে বরাহনগরের বিধায়ক হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
রাজ চক্রবর্তী: ব্যারাকপুর থেকে হেরে গেছেন তৃণমূলের আরেক তারকা প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো ব্যারাকপুরের ভোটের মাঠে নেমেছিলেন। কিন্তু ১৫ হাজারের বেশি ভোটে তিনি বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে হেরে যান।
Reporter Name 










