বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এ যানজট শুরু হয়।

এদিকে ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি খুব সুন্দরভাবে চলছিল। ইলিয়টগঞ্জ পার হতেই দেখি সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।সাইফ বাবু নামে অপর এক যাত্রী জানান, মহাসড়কে কয়েকদিন ধরে যানজটের খবর পাচ্ছি। ভেবেছিলাম একটু সকাল সকাল গেলে আরামে ঢাকায় পৌঁছাতে পারবো। এখন এমন যানজটের কবলে পড়লাম, এর থেকে কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোর বেলা মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়ক বন্ধ হয়ে যায়। আমরা গাড়িটি সরিয়ে নিয়েছি। হাইওয়ে পুলিশ কাজ করছে। অল্পসময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

Update Time : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬