রাগ করলা?’ সংলাপের সুবাদে রাতারাতি পরিচিতি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী। তাঁর সঙ্গে কথা বলেছেন মকফুল হোসেন; ফোন ধরেই ঈমান আলী স্বভাবসুলভ ভঙ্গিতে জানতে চাইলেন, ‘ভাই, রাগ করলেন?’
আপনার সংলাপটি তো রীতিমতো ভাইরাল। আপনার কেমন লাগছে?
ঈমান আলী: ইনশাল্লাহ, আমার ভালো লাগতেছে ভাই। যেমন ঈদের দিন আমরা নামাজ পড়তে যাই, যে রকম খুশি বাবা-মার কাছে বিদায় নিয়ে যাই, ও রকম খুশি; তার চেয়ে বেশি। এটাই পাওনা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আপনার বাড়িতে অনেকে ভিড় করছে শুনলাম।
ঈমান আলী: বাসায় তো সকাল থেকে এ পর্যন্ত ২০০ লোক আসছে।
অনলাইন সংস্করণ 














