8:14 am, Wednesday, 13 May 2026

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

তির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, আগামী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে। সেই গণনা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) কাতারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জিলহজ মাসের নতুন চাঁদ আগামী শনিবার (১৬ মে) সন্ধ্যায় গঠিত হলেও সূর্যাস্তের আগে তা দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ড. ফয়সাল আল-আনসারি ব্যাখ্যা করেছেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে চাঁদের জন্ম হবে, যা সূর্যাস্তের অনেক পরে হওয়ায় কাতারসহ কোনো আরব বা ইসলামী দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৮ মে সোমবারকেই জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। সেই প্রেক্ষিতেই বুধবার ২৭ মে কোরবানির ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।স্থানীয় ক্যালেন্ডার অনুযায়ী এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবটি প্রকাশ করা হলেও ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

Update Time : 03:58:34 pm, Tuesday, 12 May 2026