শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চার সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই নতুন চার মন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী।

ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।

রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।

সাচিং প্রু জেরী বোমাং সার্কেলের রাজপুত্র। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বত্য বান্দরবান আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাচিং প্রু বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু

Update Time : ১০:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬