শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

রাজধানী ধানমন্ডি এলাকায় সাংবাদিককে মারধরের ঘটনায় সংগঠন থেকে চার কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে চার জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হচ্ছেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

ওই বার্তায় সাংবাদিকদের মারধরের ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিবৃতিও দেন বলে বার্তায় উল্লেখ করা হয়।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

Update Time : ১০:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬