সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা থেকে ৩ চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার, ৬ হাজার ফোন উদ্ধার

চাকরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনে একটি ক্লিক—এসবের আড়ালে পরিচালিত হচ্ছিল আন্তর্জাতিক সাইবার প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতকার করা হয়।

ডিবির প্রধান জানান, ফ্ল্যাটটি প্রথমে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ভাড়া নিলেও পরে সেটি চীনা নাগরিকদের কাছে সাবলেট দেওয়া হয়। সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার একটি বড় নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযানকালে ফ্ল্যাট থেকে ১৪টি ল্যাপটপ এবং প্রায় ৬ হাজার সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনে একসঙ্গে ১২টি সিম ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবির দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র এক মাসেই ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূলহোতা বর্তমানে হংকংয়ে অবস্থান করছে। একই ধরনের প্রতারণামূলক কার্যক্রম ভিয়েতনামসহ বিশ্বের আরও কয়েকটি দেশে পরিচালিত হচ্ছে বলেও তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন

বসুন্ধরা থেকে ৩ চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার, ৬ হাজার ফোন উদ্ধার

Update Time : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬