দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশ।
রবিবার (১৯ জুলাই ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মাঠেরকোণা এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সাফিউল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাসুমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৩, তারিখ: ১৯/০৭/২০২৬)।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন সংস্করণ 























