শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর কী জবাব দিলেন প্রধানমন্ত্রী?

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩২ Time View

ঢামেক ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে বিষয়টি টেকনিক্যাল হওয়ায় সংশ্লিষ্টদের বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন

তিনি। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ‘সপ্তাহের সাত দিনের মাঝে ছয় দিনই আমাদের ক্লাস। ছয় দিনই আমাদের পরীক্ষা। ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস-

পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধে বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে।’ 

এভাবে ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ-উদ্দীপনা কমে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে যায়।’ প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি যেন দেওয়া হয়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ব্যাপারটা যেহেতু আপনাদের সাবজেক্ট, একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি জানি না এটা ওভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা

সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয়, এটা বোধহয় উনাদের। উনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। অবশ্য বলা যায়, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ব্রুকলিনের রকওয়ে অ্যাভিনিউয়ে ভ/য়াবহ গু/লির ঘটনা—অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশির

সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর কী জবাব দিলেন প্রধানমন্ত্রী?

Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬