বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসি প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলে রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার পথে ক্রিস্টিয়ানো রোনালদোও। বুধবার (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ যাত্রা। এই ম্যাচের জন্য রবার্তো মার্টিনেজ আল নাসর তারকাকে একাদশে রেখেছেন।

মেসির মতো রোনালদোরও প্রথম বিশ্বকাপ ছিল ২০০৬ সালের আসর। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ হয়ে এখন ২০২৬। আগের পাঁচ আসরেই রোনালদো গোল করেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম আসরে একটি করে। ২০১৮ বিশ্বকাপে ৪টি। ২২ ম্যাচ খেলে মোট ৮ গোল।

পর্তুগাল এ ম্যাচে একটা দুঃসংবাদ নিয়ে খেলতে নামছে। ডিফেন্সে দলটির অন্যতম ভরসার নাম রুবেন দিয়াজ। চোটের কারণে কঙ্গোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। মার্টিনেজ নিশ্চিত করেছেন যে হিউস্টন স্টেডিয়ামের ম্যাচটিতে দিয়াজ অনুপস্থিত থাকবেন। বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি।

পর্তুগাল একাদশ
দিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাওহো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, ভিতিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো, বার্নার্দো সিলভা ও ক্রিস্টিয়ানো রোনালদো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

মেসির পর ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও

Update Time : ১০:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬