শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তত ১০ দালালকে কঠোর শাস্তি দিলেই বাকিরা সতর্ক হবে: জামায়াত আমির

বিদেশ যাওয়ার বিষয়ে যারা প্রতারণা করে সেই সব দালালের মধ্যে অন্তত ১০ জনকে কঠোর শাস্তি দিতে পারলে বাকিরা সতর্ক হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১০ জুন) রাতে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, ‘প্রবাসে যারা যান, তাদের শ্রমিক বলতে আমরা নারাজ। সম্মানসূচক শব্দ উদ্ভাবনের আহ্বান জানাই।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রয়োজন বুদ্ধিবৃত্তিক রেমিট্যান্স। ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের প্রতি মনোযোগ দিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আহ্বান জানাই। দালাল ও মধ্যস্বত্ত্বভোগীদের অন্তত ১০ জনকে কঠোর শাস্তি দিতে পারলে বাকিরা সতর্ক হবে।’

দাফতরিক বানান ভুলের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও এমআরপি পাসপোর্টে অসঙ্গতি থাকায় হাজার হাজার প্রবাসীর ই-পাসপোর্ট হচ্ছে না উল্লেখ করে এসব সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।

তিনি বলেন, ‘প্রবাসীদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলে দেশে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

অন্তত ১০ দালালকে কঠোর শাস্তি দিলেই বাকিরা সতর্ক হবে: জামায়াত আমির

Update Time : ১০:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬