মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এর সঙ্গে যোগ হয়েছে দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের পশুর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে একের পর এক ট্রাক প্রবেশ করায় মহাসড়কে যানবাহনের এই চাপ আরও বেড়েছে।

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে পুলিশ। সাভার এলাকায় অতিরিক্তি পুলিশের সমন্বয়ে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-চন্দ্রা সড়কের গুরুত্বপূর্ণ নবীনগর ত্রি-মোড় এলাকায় বাড়তি যানচাপ লক্ষ করা যায়। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কিছু কিছু স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল শিল্পাঞ্চল আশুলিয়ার উল্লেখযোগ্যসংখ্যক গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হবে। ফলে দুপুরের পর থেকেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও কয়েক গুণ বাড়তে পারে। আর এতে করেই ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কাও বাড়ছে।

এদিকে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের কারণে বিভিন্ন স্থানে সড়ক জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে যানবাহনকে বেশ ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহন ও পশুবাহী ট্রাকের চাপ বাড়ায় সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ঘরমুখো যাত্রীরা জানান, ঈদের আগের শেষ মুহূর্তের উপচে পড়া ভিড় এড়াতেই তারা আগেভাগে বাড়ির পথে রওনা হয়েছেন। তবে মহাসড়কে থ্রি-হুইলার ও অননুমোদিত যানবাহনের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের আশঙ্কা, ঈদের ছুটির মূল সময়ে এই অননুমোদিত যানবাহনগুলোই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, ‘মহাসড়কে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট নেই। তবে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কিছু কিছু স্থানে যানবাহনের গতি কিছুটা ধীর দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।’

তিনি বলেন, বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈদযাত্রায় মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

Update Time : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬