বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে আনা হয়েছে রামিসা হত্যার দুই আসামিকে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদের রাখা হয়েছে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন, আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলেছে, ওইদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন।

এদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনও সদস্য আইনি সেবা দেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

আদালতে আনা হয়েছে রামিসা হত্যার দুই আসামিকে

Update Time : ১২:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬