বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর থেকে কালশী রোডের ফুলকলি ও আধুনিকের মোড় এলাকায় সড়ক অবরোধ করায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘আমার বোন খুন হলো কেন?’, ‘খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। সড়ক অবরোধের কারণে কালশী ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেয়া হবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রায় কার্যকর করার দাবি জানান।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Update Time : ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬