বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ক্রিকেটারদের বার্তা, চাইলেন প্রতিটি শিশুর নিরাপত্তা

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটাররা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২১ মে) বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় দলের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘একটি শিশুর নির্মম মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ছোট্ট রামিসার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

স্পিনার নাঈম হাসান বলেন, ‘শিশুরা যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, সেটি নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব।’

পেসার এবাদত হোসেন বলেন, ‘আমরা চাই দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন, ‘প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতার বিচারের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ।’

টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনো আপস নয়। উই ডিমান্ড জাস্টিস (আমরা ন্যায়বিচার দাবি করছি)।’

অন্যদিকে, ভিডিও’র শেষদিকে ‘উই ডিমান্ড জাস্টিস’ স্লোগানে শান্তর সঙ্গে কণ্ঠ মেলান তরুণ পেসার নাহিদ রানা, স্পিনার নাঈম হাসান ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ক্রিকেটারদের বার্তা, চাইলেন প্রতিটি শিশুর নিরাপত্তা

Update Time : ০৯:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬