শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বলবো না, আবার দেখা হবে: প্রণয় ভার্মা

আলাপচারিতা, স্মৃতিচারণের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের বিদায় জানালেন ঢাকায় নিযুক্ত বিদায়ি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা। এসময় প্রণয় ভার্মা বলেন, বিদায় বলবো না, বলছি আবার দেখা হবে।

শনিবার (১৬ মে) রাজধানীর ইন্ডিয়া হাউসে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক বিদায় সাক্ষাতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে আলাপচারিতা, স্মৃতিচারণ এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সময় কাটান আমন্ত্রিত অতিথিরা।

প্রণয় ভার্মা জানান, বাংলাদেশ তার দায়িত্বকালীন সবচেয়ে প্রিয় কর্মস্থলগুলোর একটি হয়ে থাকবে। এখানে দায়িত্ব পালনকালে তিনি উষ্ণ স্নেহ, আন্তরিকতা ও বন্ধুত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন।

সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া প্রণয় ভার্মা তার বক্তব্যে বিদায়কে আলাদা করে না দেখে পুনর্মিলনের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা ও পাশে থাকার অভিজ্ঞতা তিনি সবসময় স্মরণে রাখবেন।

অনুষ্ঠানে তিনি বাংলা ও হিন্দিতে দুটি গান পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে ভিন্নমাত্রার আবেগ তৈরি করে। গান শেষে তিনি আবারও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোথাও না কোথাও সবার সঙ্গে আবার দেখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহির আলম, বর্তমান এপি ব্যুরো প্রধান জুলহাস আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। এছাড়া ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি)-এর সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েসসহ সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়তে পারেন প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

বিদায় বলবো না, আবার দেখা হবে: প্রণয় ভার্মা

Update Time : ০১:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬