শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এছাড়াও বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অথবা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, ইতোমধ্যে সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ও উত্তর আমেরিকার দেশ তিউনিসিয়া। দেশ দু’টিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অন্যদিকে সৌদি আরবে ঈদুল আজহা কবে, রোববার সন্ধ্যার মধ্যেই তা স্পষ্ট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

Update Time : ০৩:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬