শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

রোববার (১৭ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হওয়ার কথা রয়েছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতাদের অনেকেই জানাজায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এ তথ্য জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রোববার) তার জানাজা এবং কাল দাফন হবে।
প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে), দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ), তৃতীয় জানাজা রাত ১০টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)। সবাইকে যার যার সুবিধা অনুযায়ী জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিশেষত রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সব সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবো।লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের লাশ আজ দেশে আনা হচ্ছে। বনানী ও কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আগামী সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জে তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ

Update Time : ০৮:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬