বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২৮ Time View

পানিসম্পদ মন্ত্রী  ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত না থাকি। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে আমরা সেটি প্রমাণ করেছি। বিএনপি চাইলে তা করতে পারে, তার প্রমাণও আমরা পেয়েছি।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছরে রাস্তা-ঘাট, জলাবদ্ধতা নিরসন, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন খাতে আমরা বঞ্চিত হয়েছি। এখন আমাদের সেই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আমরা লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। পাশাপাশি মেডিকেল কলেজ ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।এসময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী

Update Time : ১০:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬