বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার বিচার বিভাগকে ধ্বংস করছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করছে। আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত ২২ মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির তিনজনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এর পর পায়রা চত্বর থেকে দলের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

সরকার বিচার বিভাগকে ধ্বংস করছে: হাসনাত আবদুল্লাহ

Update Time : ১১:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬