বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

ঢাকার পল্লবীর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই শুরুর কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার বিকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর বিচার নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

১৯ মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় শিশু রামিসার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর দিন তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পরে এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

আইনমন্ত্রী বলেন, “ঈদের ছুটির পর ১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে। ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেওয়া হয়েছে।

“আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।”

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম-ঢিল নিক্ষেপের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিষয়টিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে তার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা শোভনীয় নয়।

সভা শেষে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনারি মাঠে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

ঈদের পর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

Update Time : ১০:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬