বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন ফ্লাইট কবে: আফরোজা আব্বাস

গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন এই নেতা শারীরিক অবস্থার উন্নতির পর থেকেই দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। চিকিৎসকদের বরাত দিয়ে আফরোজা আব্বাস বলেন, সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে। নিউরো-সংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও বর্তমানে সেটি নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরের ওই হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, অসুস্থ অবস্থায়ও জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন- তার ফ্লাইট কবে। দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বারবার ঢাকায় যাওয়ার কথা বলতেন। তখন তাকে বলা হতো, পুরোপুরি হাঁটতে পারলেই দেশে ফেরা সম্ভব হবে।

আফরোজা আব্বাস আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা ও দোয়া মির্জা আব্বাসকে দ্রুত সুস্থ হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। চিকিৎসকদের ধারণার চেয়েও দ্রুত তিনি সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুরের চিকিৎসকরাও তার সুস্থতাকে বিস্ময়কর হিসেবে দেখছেন।

তিনি বলেন, শুরুতে মির্জা আব্বাস কথা বললেও তা বোঝা যেত না, কণ্ঠে শব্দ ছিল না। এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার নিতে হলেও ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসী সাংবাদিকরা। এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন ফ্লাইট কবে: আফরোজা আব্বাস

Update Time : ১০:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬