অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানিয়ে স্মৃতিচারণ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
কারিনা কায়সারকে নিয়ে নিজের ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে।
মোস্তফা ফারুকী লেখেন, তোমার সঙ্গে করা কাজ ৩৬-২৪-৩৬-য়ের কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।
নিজস্ব প্রতিবেদক 











