8:14 am, Wednesday, 13 May 2026

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা এই তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে টার্মিনালটি চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং এর বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম পুরোদমে চলছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান কয়েক গুণ বাড়বে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় ব্যাপক গতি আসবে, যা আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ানো ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী রীতা। তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। সক্ষমতা বাড়াতে চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার সরকারি পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। নতুন উড়োজাহাজ যুক্ত হলে সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ

ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান ও সদস্য সচিব ইমন চৌধুরীসহ সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি এভিয়েশন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং মন্ত্রীবৃন্দ সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

Update Time : 02:34:48 am, Wednesday, 13 May 2026